বাজারে ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস

২৫ জুলাই, ২০১৯ ১৯:৫৭  
ভিডিও কনটেন্টকে ভিজুয়ালি চিত্তাকর্ষক করতে দেশের বাজারে এলগাটো ব্রান্ডের ক্যাম লিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস আনলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। স্ট্রিমিং ডিভাইসটি ডিএসএলআর, ক্যামকর্ডার কিংবা অ্যাকশন ক্যামেরা কম্পিউটারের সাথে যুক্ত করলেই শট সেট আপ করার পর বাকি কাজ টুকু ক্যাম লিংক ৪কে নিজে নিজেই করে নেয়। প্লাগ এন্ড প্রডিউস: ক্যামেরা এবং ক্যামলিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস সংযুক্ত করার পর বেশিরভাগ জনপ্রিয় অ্যাপসেই ওয়েব ক্যাম হিসেবে আপনার ডিএসএলআর, ক্যামকর্ডার কিংবা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ৬০ ফ্রেম পার সেকেন্ড স্পীডে ১০৮০পি রেজুলুশন এবং ৩০ ফ্রেম পার সেকেন্ড স্পীডে ৪কে রেজুল্যুশন এর প্রফেশনাল স্ট্রিমিং সম্ভব। ক্যাপচার ডিভাইসটিতে আল্ট্রা লো লেটেন্সি টেকনোলজি থাকায় যেকোন জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করা অনেক সহজতর হয়। কর্মপ্রবাহ সহজীকরন: ক্যাম লিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ব্যবহারের মাধ্যমে মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না। ফলে ফাইল ট্রান্সফারের সময় ও ঝামেলা দুটোই হ্রাস পাবে। ডিভাইসটি ব্যবহারের কারনে, আপনার ক্যামেরায় শুট করা ফাইল সরাসরি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে জমা হবে। তাছাড়াও শুটিংয়ের সময় সরাসরি কম্পিউটারের বড় স্ক্রীনে দৃশ্যগুলো দেখতে পারার কারনে ভূলভ্রান্তিগুলো দ্রুত ধরা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ১১,০০০ টাকা।